Rangpur City Half Marathon 2026
June 27, 2026
04:00 AM
Registration is ongoing
Description
About Event
রংপুরের আধুনিক নগরজীবন, প্রাণচঞ্চল সড়ক আর ঐতিহ্যের গর্ব হাড়িভাঙ্গা আম’ কে সঙ্গে নিয়ে আমাদের আয়োজন…
🔥 Rangpur City Half Marathon 2026 🔥
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান সড়ক জুড়ে, নগরীর হৃদয় থেকে শুরু হয়ে ছুটবে- গতি, সহনশীলতা আর আত্মবিশ্বাসের এক মহাযাত্রা।
এটি কেবল একটি দৌড় নয়—
এটি রংপুর শহরের স্পোর্টস ব্র্যান্ডিং,
এটি হারিভাঙ্গার ঐতিহ্যকে নতুন প্রজন্মের শক্তির সাথে যুক্ত করার এক অনন্য উদ্যোগ।
✨ সুশৃঙ্খল সিটি রুট
✨ প্রিমিয়াম রানিং অভিজ্ঞতা
✨ নগর নিরাপত্তা ও পেশাদার আয়োজন
✨ সংস্কৃতি, কৃষি ও ক্রীড়ার একত্র উদযাপন
তাই আমাদের এবারের আয়োজনের স্লোগান-
“ হাটো বাহে রংপুর যাই,
দৌড় শেষে হাড়িভাঙ্গা আম খাই ”
রেস ক্যাটাগরি (৪টি):
১। হাফ ম্যারাথন (২১.১ কিমি)
২। স্পীড রান ১০ কিমি.
৩। ফান রান ৫ কিমি ( লোকাল রানার +ওপেন সবার জন্য)
৪। চাইল্ড রান ১ কিমি (৬ থেকে ১২ বছর)
স্লট সংখ্যাঃ ৮০০ টি
২১.১ কিমি = ২৫০ টি
১০ কিমি = ৩০০ টি
৫ কিমি = ২০০ টি
১ কিমি = ৫০ টি
কাট-অফ টাইমঃ হাফ-ম্যারাথন:
• ৩ ঘন্টা ৩০ মিনিট
• ১০ কিমিঃ ১ ঘন্টা ৪০ মিনিট.
রেজিস্ট্রেশন ফিঃ
• হাফ ম্যারাথন ১৩৯০/= টাকা,
• ১০ কিলোমিটার ১২৯০/= টাকা
• ৫ কি.মি.= ১১৫০/- টাকা
• ১ কি.মি.= ১০৫০/- টাকা
সময়সূচীঃ
• রিপোর্টিংঃ ভোর ৪.০০
• রেস শুরুঃ ভোর ৪.২০
রিপোর্টিং জোনঃ
বেগম রোকেয়া বিশবিদ্যাল্য, রংপুর মেইন গেট
অংশগ্রহনকারীদের (পুরুষ ও নারী উভয়ের) জন্য যা থাকছে:
১) টি-শার্ট
২) ফিনিসার চায়না মেডেল
৩) চিপ টাইমিং
৪) ই-সার্টিফিকেট
৫) রেস কিট
৬) সকালের নাস্তা
৭) ডাক্তার এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা
৮) হাইড্রেশন পয়েন্ট
৯) ভোলেন্টিয়ার এবং পুলিশ সহায়তা
১০) ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি
১১) পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
পোডিয়ামঃ হ্যান্ডসাম অ্যামাউন্ট
• ২১.১ কিমি ও ১০ কিমি ক্যাটেগরির টপ প্রত্যেক ক্যাটেগরির ৫ জনের জন্য প্রাইজ মানি।
৬ষ্ঠ থেকে ১০ ক্রেস্ট ।
• ৫ কিমি টপ ১০ জনের জন্য ক্রেস্ট ।
• ১ কিমি প্রত্যেকে ক্রেস্ট।
বিঃদ্রঃ প্রাইজ সম্পর্কে বিস্তারিত শিঘ্রই পেজে আসবে।
নিয়মাবলি:
১. Eligibility
এই ইভেন্ট সকল বয়সের যোগ্য অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত। তবে নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে (১কিমি) বয়সভিত্তিক শর্ত প্রযোজ্য হতে পারে। আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজনবোধে বয়স যাচাইয়ের অধিকার সংরক্ষণ করেন।
২. Registration & Refund Policy
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর প্রদত্ত ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য, স্থানান্তরযোগ্য বা স্থগিতযোগ্য নয়। রেজিস্ট্রেশন নিশ্চিত হওয়া মানেই অংশগ্রহণকারী সকল শর্তে সম্মত হয়েছেন বলে গণ্য হবে।
৩. Race Bib Policy
প্রদত্ত রেস-বিব/নম্বর সম্পূর্ণ ব্যক্তিগত এবং অ-হস্তান্তরযোগ্য। অন্য কারো নিকট হস্তান্তর, বিক্রয় বা বিনিময়ের চেষ্টা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং তাৎক্ষণিক ডিসকোয়ালিফিকেশনের কারণ হতে পারে।
৪. Event Modification Rights
প্রাকৃতিক দুর্যোগ, প্রশাসনিক নির্দেশনা, নিরাপত্তা ঝুঁকি বা অন্য কোনো অনিবার্য পরিস্থিতিতে আয়োজক কর্তৃপক্ষ রেসের রুট, সময়সূচী, ক্যাটাগরি বা অন্যান্য ব্যবস্থাপনায় পরিবর্তন, স্থগিত বা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করেন। (তবে অবশ্যই সকল রানারদের জন্য আমরা বদ্ধ পরিকর)
৫. Reporting & Time Compliance
সকল অংশগ্রহণকারীকে নির্ধারিত রিপোর্টিং সময় ও ভেন্যুতে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে আয়োজক কর্তৃপক্ষ অংশগ্রহণের অনুমতি প্রত্যাহার করতে পারেন।
৬. Code of Conduct
রেস চলাকালীন বা ইভেন্ট এলাকায় কোনো প্রকার অসদাচরণ, সহিংস আচরণ, শারীরিক ধাক্কাধাক্কি, আপত্তিকর ভাষা ব্যবহার, নারী বিদ্বেষী, বর্ণবাদী বা বৈষম্যমূলক মন্তব্য কঠোরভাবে নিষিদ্ধ। আয়োজক কর্তৃপক্ষ শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
৭. Medical & Health Responsibility
প্রত্যেক অংশগ্রহণকারী নিজ দায়িত্বে শারীরিক সক্ষমতা যাচাই করে রেসে অংশগ্রহণ করবেন। রেস চলাকালীন উদ্ভূত কোনো শারীরিক বা মানসিক জটিলতার দায় সম্পূর্ণভাবে অংশগ্রহণকারীর নিজস্ব।
৮. Health Declaration
যে কোনো বিদ্যমান শারীরিক অসুস্থতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, আঘাত বা অন্যান্য ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যগত অবস্থার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত অংশগ্রহণ নিরুৎসাহিত করা হচ্ছে। এ ধরনের ঝুঁকির দায় আয়োজক কর্তৃপক্ষ বহন করবেন না।
৯. Health & Safety Compliance
প্রযোজ্য স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক। দৌড়ের সময় ব্যতীত অন্যান্য সময়ে নিরাপত্তা ও স্বাস্থ্যসংক্রান্ত নির্দেশনা মান্য করতে হবে।
১০. Transportation Facility
নির্ধারিত কিছু পয়েন্ট থেকে রেস ভেন্যুতে অংশগ্রহণকারীদের পরিবহন সুবিধা প্রদান করা হতে পারে। এই সুবিধা শর্তসাপেক্ষ এবং সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে।
১১. Category Policy
জেনারেল ও এইজ ক্যাটাগরি পৃথক এবং একজন অংশগ্রহণকারী একইসাথে একাধিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে পারবেন না।
১২. Restricted Participation
কোনো সরকারি/বেসরকারি সংস্থা বা প্রতিরক্ষা/আইনশৃঙ্খলা বাহিনীর নিবন্ধিত পেশাদার খেলোয়াড় অংশগ্রহণের জন্য অযোগ্য বিবেচিত হবেন (যদি না আয়োজক কর্তৃপক্ষ বিশেষ অনুমতি প্রদান করেন)।
📍Legal Disclaimer
Rangpur City Half Marathon 2026-এ অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারী স্বেচ্ছায় এবং নিজ ঝুঁকিতে ইভেন্টে অংশগ্রহণে সম্মতি প্রদান করছেন। আয়োজক, স্পনসর, পার্টনার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভেন্যু ব্যবস্থাপনা কোনো প্রকার শারীরিক আঘাত, সম্পদহানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে না, যতক্ষণ না তা প্রমাণিত অবহেলার ফল।
রেইস সংক্রান্ত যেকোন ধরনের তথ্য ও অনুসন্ধানের জন্য ম্যাসেজ দিতে পারেন আমাদের পেইজ Begum Rokeya University Athletics Club এর ইনবক্সে অথবা bruac2024@gmail.com এ ইমেইল করতে পারেন।
ধন্যবাদান্তে
Begum Rokeya University Athletics Club