‘দৌড়ের ওপরে আছি’ ভার্চুয়াল ম্যারাথন ২০২৬
February 22, 2026
10:00 AM
Time Left for Registration
00
Days
00
Hours
00
Minutes
00
Seconds
Description
About Event
“জীবন মানে প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ। প্রতিটি পদক্ষেপে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। আমরা সবাই ব্যস্ততার ভেতর দিয়ে চলি—হুড়োহুড়ি, তোড়জোড় আর দায়িত্বের ভিড়ে। এই বাস্তবতার মাঝেই প্রয়োজন শারীরিক ও মানসিক শক্তি অর্জন। আর সেই শক্তির অন্যতম উপায় নিয়মিত দৌড়ের চর্চা।
জীবনযুদ্ধ ও দৌড়ময় জীবনের অভিজ্ঞতা নিয়ে রচিত বই ‘দৌড়ের ওপরে আছি’ (প্রকাশিত: বইমেলা ২০২৪)-এর শিরোনামকে কেন্দ্র করে আমরা আয়োজন করতে যাচ্ছি ‘দৌড়ের ওপরে আছি’ ভার্চুয়াল ম্যারাথন ২০২৬।
#ইভেন্ট টাইপ: ভার্চুয়াল ম্যারাথন
দেশে বা দেশের বাইরে—আপনার সুবিধামতো সময় ও স্থান থেকে অংশগ্রহণ করতে পারবেন।
#রান ক্যাটাগরি
• ৭.৫ কিমি
• ১৫.৫ কিমি
• ২১.১ কিমি
• ৪২.২ কিমি
#গুরুত্বপূর্ণ সময়সূচি
রেজিস্ট্রেশন সময়কাল: 23 ফেব্রুয়ারি – ২৯ মার্চ ২০২৬
রান ডাটা সাবমিশন: ১ – ৭ এপ্রিল ২০২৬
#মেডেল ও গিফট ডেলিভারি: ২৭ এপ্রিল ২০২৬-এর মধ্যে নিজ নিজ প্রদত্ত কুরিয়ার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে!
#রেজিস্ট্রেশনে যা যা থাকছে-
১। ‘দৌড়ের ওপরে আছি’ বই
২। আকর্ষণীয় (চীনা) মেডেল
৩। আকর্ষণীয় জার্সি (নির্বাচিত প্যাকেজে)
৪। সার্টিফিকেট
৫। গিফট
#রেজিস্ট্রেশন ফি
• টি-শার্ট ছাড়া: ৭৭০ টাকা
• টি-শার্টসহ: ৯৯৯ টাকা
# বি.দ্র: টি-শার্ট ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে, তবে ‘দৌড়ের ওপরে আছি বই ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে না’।
#কীভাবে অংশ নিবেন?
✔নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন
✔ ইমেইলে অফিসিয়াল BIB নম্বর গ্রহণ করুন
✔ Strava অ্যাপ ব্যবহার করে রান সম্পন্ন করুন
অ্যাক্টিভিটির নিয়ম:
• ৭.৫ কিমি → সর্বোচ্চ ১টি অ্যাক্টিভিটি
• ১৫.৫ কিমি → সর্বোচ্চ ২টি অ্যাক্টিভিটি
• ২১.১ কিমি → সর্বোচ্চ ৩টি অ্যাক্টিভিটি
• ৪২.২ কিমি → সর্বোচ্চ ৪টি অ্যাক্টিভিটি
✔ উপরে উল্লিখিত নির্ধারিত সময়ের মধ্যে রান ডাটা সাবমিট করুন
✔ সফলভাবে সম্পন্ন করলে ফিনিশার রিওয়ার্ড আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
কী কী থাকবে?
১। আকর্ষণীয় ফিনিশার মেডেল (চীনা)
২। টি-শার্ট
৩। ‘দৌড়ের ওপরে আছি’- বই।
৪। সার্টিফিকেট এবং অন্যান্য গিফট
## কুরিয়ার চার্জ নিজ দায়িত্বে প্রদান করে পার্সেল গ্রহণ করতে হবে।
#বিশেষ নির্দেশনা:
রান ডাটা সাবমিশনের পর ফেসবুকে আপনার রানিং অভিজ্ঞতা পোস্ট করা বাধ্যতামূলক।
হ্যাশট্যাগ:
#দৌড়েরওপরে_আছি
#ম্যারাথন২০২৬
#আয়োজনের উদ্দেশ্য:
এই আয়োজনটি মূলত পাঠাভ্যাস ও বইয়ের প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। এটি মূলত লেখক, সাংবাদিক ও দৌড়বিদ সাইফুল্লাহ সাদেক এর লেখা দেশের প্রথম ম্যারাথন-ভ্রমণ বিষয়ক বই ‘দৌড়ের ওপরে আছি’ বইটিকে কেন্দ্র করে একটি প্রমোশনাল ম্যারাথন ইভেন্ট, যেখানে দৌড় ও পাঠ্যাভ্যাস—দুইয়ের সমন্বয় ঘটানো হয়েছে।
আয়োজনে:
Run Globally
Bay of Bengal Athletes
Supported By:
Cox’s Bazar Runners Community